Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্ক: সকালের দিকে মনোরম আবহাওয়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে গরমের অস্বস্তি। নাজেহাল হয়ে যাচ্ছে প্রত্যেকেই। দক্ষিণবঙ্গের আবহাওয়া এরকম হলেও উত্তরবঙ্গে অনেকটাই স্বস্তি মিলেছে কারণ বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গে চলছে একটানা বৃষ্টি।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ পরিষ্কার থাকবে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ। আজ কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৪° এবং ২৭° সেলসিয়াস। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৪° এবং ২৮° সেলসিয়াসের মধ্যে। বিকেলের দিকে দখিনা বাতাসে গরম কিছুটা কম অনুভূত হবে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন পূর্বাভাস না থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি পূর্বাভাস রয়েছে ঝোড়ো হাওয়ারও। আগামী ৭২ ঘন্টা লাগাতার বৃষ্টি চলবে পাহাড়ে। উত্তরবঙ্গের হিমালয় পাদদেশ সংলগ্ন ৫টি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও। বৃষ্টির ফলে খানিকটা নামবে তাপমাত্রা।

অন্যদিকে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায়। বেশ কিছু জায়গায় সারাদিন ধরে চলবে দমকা হাওয়া । তবে বাড়বে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণ পশ্চিম হাওয়ার কারনে দক্ষিণ বঙ্গে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। জলীয় বাষ্পের কারণে গরমের অনেক বেশি থাকবে।

About Post Author