Home » শক্তি হারাচ্ছে অশনি, কতটা প্রভাব বাংলায়

শক্তি হারাচ্ছে অশনি, কতটা প্রভাব বাংলায়

সময় কলকাতা ডেস্কঃ শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে অশনি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আছড়ে পড়ার আগে ক্রমশ শক্তিক্ষয়ের ফলে কমছে অশনির গতিবেগ। সরাসরি বাংলায় অশনির প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। ফলে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে।অশনির গতিপথ কোন দিকে হতে পারে, সেদিকে নজর রয়েছে বিশেষজ্ঞদের। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি চলবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে।

মঙ্গলবার, মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। ঘূর্ণাবর্তের জেরে ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে।মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩১° সেলসিয়াস এবং ২৭° সেলসিয়াস। অনেকটাই কমেছে রাজ্যের তাপমাত্রা।আগামী বেশ কয়েকদিন আবহাওয়ার পরিবর্তনের কোন সম্ভাবনা নেই।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী ১৩ মে পর্যন্ত উত্তর ও দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া। বুধবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবারও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা এবং নদিয়ায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার, শুক্রবারও সারা দিন ধরেই চলবে এই বৃষ্টি পরিস্থিতি।

 

About Post Author