Home » বনমন্ত্রীর বিরুদ্ধে বনগাঁর তৃণমূল কর্মীর মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি

বনমন্ত্রীর বিরুদ্ধে বনগাঁর তৃণমূল কর্মীর মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি

সময় কলকাতা ডেস্ক : মুখ্যমন্ত্রীর লাইভ চলাকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সমালোচনা করে সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে মন্তব্য করেন বনগাঁ ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী সিন্টু ভট্টাচার্য। এই ঘটনার পরই রবিবার সিন্টু ভট্টাচার্যের বিরুদ্ধে হাবরা থানায় অভিযোগ দায়ের করে আর এক তৃণমূল কর্মী তন্ময় রায়। তবে এই ঘটনা ঘটার পর থেকে ওই তৃণমূল কর্মী পলাতক বলে জানা গিয়েছে।তবে অভিযুক্তের বাবার অবশ্য দাবি ছেলে ভুল করে ফেলেছে বিষয়টি যাতে দ্রুত মিটে যায় সেটাই আপাতত কাম্য।

তবে এই ঘটনায় বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল শেঠ বলেন জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের অভিভাবক।তার হাত ধরে আমরা বনগাঁর মধ্যে এক দক্ষ সংগঠন তৈরি করতে পেরেছি । তার বিরুদ্ধে এমন মন্তব্যকে কোনো রকম ভাবে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান তিনি।

এই বিষয়ে বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপিতা শংকর আঢ্য বলেন বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বনগাঁর এই দলীয় সংগঠনকে দৃঢ় ও মজবুত করে তুলছে। একদা তৃণমূল কংগ্রেসের হয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি। কিন্তু তার বিরুদ্ধে এমন ধরনের মন্তব্য কোনো মতেই  প্রশয় দেওয়া হবে না বলে জানান তিনি ।

বনগাঁ জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল বলেন একজন তৃণমূল কংগ্রেসের কর্মী বন মন্ত্রীর বিরুদ্ধে পোস্ট করায় তাকে এখন হন্যে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। তাহলে ভাবুন একজন সাধারণ মানুষ যদি এই মন্তব্য করত তাহলে তার কি হত ? এই ভাবেই আমাদের রাজ্য চলছে । চুরি চামারি যে যা খুশি করুক না কেন, তা বলা যাবে না।  দাবি দেবদাস মন্ডলের ।

তবে অভিযুক্তের ভাইয়ের দাবি সমান্য একটা পোস্ট থেকে এই ভাবে তার দাদাকে হেনস্তা করা হচ্ছে। এমনকি পুলিশ এসেও বহুবার তাকে বাড়িতে খুঁজে গেছে । এই ভাবে তার পরিবার হেনস্তার শিকার হওয়ায় আতঙ্কে রয়েছে পরিবারের সদস্যরা ।

About Post Author