পুরন্দর চক্রবর্তী,সময় কলকাতা : ২০২৬ সালের বিধানসভা নির্বাচন সমাগত। এবারের ভোটে বেশ কিছু আসনের উলটফের হতে পারে? কী হবে গাজোল বিধানসভা কেন্দ্রে ?
গাজোল বিধানসভা কেন্দ্র
গাজোল বিধানসভা কেন্দ্রটি আদিবাসী বা তফশিলি জাতি ও আদিবাসি বা তফশিলি উপজাতি অধ্যুষিত। গাজোল বিধানসভা কেন্দ্রের পঞ্চমাংশ ভোটারই আদিবাসী জনজাতির। আদিবাসী জাতি ও উপজাতিরা গাজোল বিধানসভা কেন্দ্রের ভোটের ভাগ্য প্রধানত নিয়ন্ত্রণ করে থাকেন। জাতি ও উপজাতি মিলে ৫৭ শতাংশ ভোটার তফশিলি গোত্রভুক্ত। এই এলাকার সাংসদ খগেন মুর্মু আদিবাসী জাতি বা তপশিলি উপজাতিভুক্ত। মালদা উত্তর কেন্দ্র থেকে খগেন মুর্মুর ২০২৪ সালের লোকসভা ভোটে জয়ী হওয়ার পেছনে গাজোল বিধানসভা কেন্দ্রের অনেকটাই অবদান ছিল এই কেন্দ্রের ও এখানের ভোটারদের। ২০২৪ সালে গাজোল কেন্দ্র থেকে বিজেপির খগেন মুর্মু তৃণমূলের প্রসূন ব্যানার্জীর চেয়ে প্রায় ৩৯ হাজার ভোটে লিড নেন। এই কেন্দ্রে কংগ্রেসের মোস্তাক আলম মাত্র ১১ শতাংশ ভোট পেয়েছিলেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও রাজ্যের মতোই এই কেন্দ্রে প্রধান লড়াই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি তৃণমূল কংগ্রেসের মধ্যে সেয়ানে সেয়ানে লড়াই হয়েছিল। মাত্র ১৮০০ ভোটে বিজেপির চিন্ময় দেব বর্মন এই কেন্দ্রে তৃণমূলের বাসন্তী বর্মনকে হারিয়েছিলেন। মোট ভোটের ৯০ শতাংশই বিজেপি ও তৃণমূলের মধ্যে ভাগ হয়ে যায়। খুঁজে পাওয়া যায়নি কংগ্রেস সমর্থিত সিপিআইএমকে যারা ২০১৬ সালে এখানে জমি হয়েছিল । ৬ শতাংশ ভোট পেয়েছিলেন সিপিএম প্রার্থী অরুণ বিশ্বাস। বিজেপির হয়ে বিদায়ী বিধায়ক চিন্ময় দেব বর্মন আবার গাজোল বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন। তৃণমূলের প্রার্থী বদলেছে। এবার তৃণমূলের প্রার্থী প্রসেনজিৎ দাস। তবে পরিস্থিতি ও ভোটের হাওয়া যেদিকে মালদা থেকে দিনাজপুরের যোগ সূত্রকারী গাজোলে এবারো পদ্ম ফুলের ছায়া অত্যন্ত প্রকট। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজ্যে শাসক দলের বিরুদ্ধে এই এই অঞ্চলে হাওয়া কিছুটা তীব্র আকার ধারণ করায় লড়াই ২০২১ সালের মতো হাড্ডাহাড্ডি নাও হতে পারে। তৃণমূলের প্রার্থী প্রসেনজিৎ দাসের পক্ষে জোর প্রচার হলেও তৃণমূলের বিপক্ষে ভোট সম্পূর্ণভাবে কবজা করতে পারে গৈরিক শিবির। সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রটি সম্পর্কে অবহিত এবং মালদা জেলা সম্পর্কে অবহিত রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বিজেপির চিন্ময় দেব বর্মন পুনরায় বিধায়ক নির্বাচিত হওয়ার পথে।।
*গাজোল* বিধানসভা কেন্দ্র সম্ভাব্য বিজয়ী প্রার্থী চিন্ময় দেব বর্মন ( *বিজেপি* )


More Stories
কী হবে মালদা বিধানসভা কেন্দ্রে?
২০২৬ বিধানসভা নির্বাচন- বাম পতাকা উড়তে পারে ডোমকলে
একদা বামগড় হবিবপুর এখন রামগড়