সময় কলকাতা ডেস্কঃ বিশ্ব ক্রিকেটের দর্শক দেখেছে একাধিক উইকেটরক্ষকের কেরামতি। টি-টোয়েন্টি ক্রিকেটে অ্যাডাম গিলক্রিস্ট, কুমারা সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনির উইকেটের পেছনে বডি ল্যাঙ্গুয়েজের জাদু দেখেছেন। কিন্তু, নেদারল্যান্ডসের ২২ বছর বয়সী এই উইকেটরক্ষক যা করেছেন, তা অনন্য। রচনা করেছেন ক্রিকেটের পাতায় অন্য একটি ইতিহাস । আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটা আগে কখনো হয়নি। উইকেটরক্ষক ব্যাবেট ডি লিড যা করেছেন এটি টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটকিপিংয়ে নতুন রেকর্ড।

এক ম্যাচে ৫টি স্টাম্প আউট করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে কোনো উইকেটরক্ষক এই রেকর্ড করতে পারেননি। তিনি উইকেটের পিছনে দাঁড়িয়ে ব্যাটসম্যান চামারি আতাপাত্তু, সুজি বেটস, ক্রিস্টিনা গফ, নানপট্ট কনচারোকাই এবং জাহানারা আলমকে স্টাম্পড করেন। এই পাঁচজনকে স্ট্যাম্প আউট করে প্যাভিলিয়নের ফিরিয়ে দেন। ২২ বছর বয়সী উইকেটরক্ষকের ভূমিকা দেখে মুগ্ধ ক্রিকেট মোদীরা।
এই অবদানের জন্য তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হন। এক ম্যাচে ৫টি স্ট্যাম্প আউট! এর আগে কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব। কুমারা সাঙ্গাকারা , অ্যাডাম গিলক্রিস্টেদের মাঠ কাঁপানোর পর মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মাঠ কাঁপাচ্ছেন একটি ২২ বছরের তরতাজা তরুনী ক্রিকেটার। নেদারল্যান্ডের এই মহিলা ক্রিকেটার ব্যাবেট ডি লিড একটি অন্য ইতিহাস গড়লেন । যা ভাঙার জন্য আরও কতদিন অপেক্ষা করতে হবে কেউ জানে না।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
বারাসাত বিজেপিতে ভাঙন, দল ছাড়লেন তাপস মিত্র