Home » ভেড়ার পোশাকে নেকড়ে, তিন দশকের শিক্ষকতায় ধর্ষণের সংখ্যা শতাধিক

ভেড়ার পোশাকে নেকড়ে, তিন দশকের শিক্ষকতায় ধর্ষণের সংখ্যা শতাধিক

সময় কলকাতা ডেস্কঃতিরিশ বছরের শিক্ষকতা জীবনে প্রায় ১০০ জনেরও বেশি ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হল সিপিআইএম নেতা।ঘটনাটি কেরলের মলপ্পুরম জেলার।অভিযুক্ত শিক্ষকের নাম কেভি শশীকুমার। শশীকুমার আবার স্থানীয় পুরসভার নির্বাচিত সিপিআইএম কাউন্সিলরও। একাধিক নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় শশীকুমারকে।

নির্যাতিতা ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন যাবৎ তাদেরকে লাগাতার ভয় দেখিয়ে ধর্ষণ করেছেন শশীকুমার।অভিযুক্ত শশীকুমার স্থানীয় কাউন্সিলার হওয়ায় স্কুল ও স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি।তাই কার্যত ভয় দেখিয়ে ছাত্রীদের চুপ করে থাকতে বাধ্য করত শশীকুমার। ভয় দেখিয়ে নিত্যদিন ছাত্রীদের যৌন নির্যাতন করত অভিযুক্ত শিক্ষক।অভিযোগ ২০২২ এর মার্চ মাসে মলপ্পুরম সেন্ট জেমস গার্লস সেকেন্ডারি স্কুলের শিক্ষক পদ থেকে অবসর নেয় অভিযুক্ত শিক্ষক শশীকুমার।

পুলিশ সুত্রে খবর তার কিছুদিন পরেই স্কুলের এক ছাত্রী সোশ্যালমিডিয়ায় মলপ্পুরম পুরসভার তিনবারের সিপিআইএম কাউন্সিলার কে ভি শশীকুমারের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তোলেন।তারপরেই শশীকুমারের বিরুদ্ধে আরও একাধিক নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এরপরেই পুলিশের ভয়ে গা ঢাকা দেয় ওই অভিযুক্ত।পুলিশি তদন্তে একজন দুজন নয় প্রায় ষাট জন ছাত্রীক ধর্ষণের অভিযোগ উঠে আসে শশীকুমারের বিরুদ্ধে।যার মধ্যে রয়েছে তিরিশ বছর আগে করা ধর্ষণের অভিযোগও।অভিযোগকারিণী ছাত্রীদের দাবী স্থানীয় ও জেলা ভিত্তিক রাজনীতিতে অত্যান্ত প্রভাবশালী অভিযুক্ত শশীকুমার।তাই ভয় দেখিয়ে জোর করে সকলের মুখ বন্ধ রাখতে বাধ্য করত শশীকুমার।আজ অভিযুক্ত শশীকুমারকে গ্রেপ্তার করে মলপ্পুরম থানার পুলিশ।

About Post Author