সময় কলকাতা ডেস্কঃ শনিবার (14.05.22) প্রবাদ প্রতীম পরিচালক মৃণাল সেনের ৯৯ তম জন্মদিন।সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের পর মৃণাল সেনই এমন একজন পরিচালক যাঁর হাত ধরে ভারতীয় চলচ্চিত্রের চালচিত্র এক নতুন দিশা খুঁজে পায়। কথায় আছে শিল্পীর মৃত্যু হলেও শিল্পের মৃত্যু হয়না।ঠিক তেমন ভাবেই মৃণাল সেন তাঁর সৃষ্টির মধ্য দিয়েই রয়ে গেছেন আমাদের মধ্যে।
চলচিত্র জগতের কাছে এই দিনটির মাহাত্ম যে কতখানি সে কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই প্রজন্মের বিশিষ্ট পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সৃজনশীল ভাবনায় এবার সেলুলয়েডের পর্দায় আসবে মৃণাল সেনের স্মৃতিচারণা। ১৪ মে মৃণাল সেনের ৯৯ তম জন্মদিন উপলক্ষ্যে আগামী ছবির কথা ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম ‘পদাতিক দ্য ফুট সোলজার ‘।মৃণাল সেনের জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই ছবির পরিকল্পনা করেছেন বলেই জানা গিয়েছে। ২০২৩ সাল অর্থাৎ আগামী বছরেই মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বড় পর্দায় মুক্তি পাবে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এই ছবিটি।
শনিবার সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করেছেন সৃজিত মুখোপাধ্যায় । ছবির পোস্টারেও রয়েছে অভিনবত্ব। সাদা কালো ছবির পোস্টারে দেখা যাচ্ছে মৃণাল সেন বসে রয়েছেন রাস্তার ওপরে। সৃজিত মুখোপাধ্যায় ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন ‘কামিং সুন’। একজন বাঙালি ও বাংলা ছবির দর্শক হিসেবে স্বর্ণযুগের স্বনামধন্য পরিচালক মৃণাল সেনের মতো ব্যক্তিত্বকে বড় পর্দায় দেখার জন্য প্রহর গোনা শুরু করে দিয়েছে তাঁর ভক্তরা। সৃজিত নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ,”লকডাউন এর সময় থেকেই এই ছবির কথা সকলের সঙ্গে শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু তা আর হয়ে ওঠেনি। তবে মৃণাল সেনের জন্ম শতবার্ষিকীতে ভালো কিছুই হতে চলেছে। খুব চ্যালেঞ্জের সঙ্গেই নামতে হবে শুটিং ফ্লোরে।”


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর