Home » কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা, দেখে নিন

কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা, দেখে নিন

সময় কলকাতা ডেস্ক: একটানা কয়েকদিন বৃষ্টির পর আপাতত শুকনো রয়েছে আবহাওয়া। যদিও সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। কখনো কখনো বা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। তবে সকালের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজ, বাড়ছে তাপমাত্রা, আর বাড়ছে ভ্যাপসা গরম।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, মঙ্গলবার হালকা মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। তবে কোথাও কোথাও রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় । ঝোড়ো হাওয়াও বইবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। মঙ্গলবার শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৬° সেলসিয়াস এবং ২৬° সেলসিয়াস।

মঙ্গলবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। অন্যদিকে, মঙ্গলবার দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার পর্যন্ত থাকবে বৃষ্টির সম্ভাবনা। তারপর আবার পরিস্কার হবে দক্ষিণবঙ্গের আকাশ। তারপর আবার বাড়বে গরম। আগামী বেশ কয়েকদিন রাজ্যজুড়ে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

 

 

About Post Author