সময় কলকাতা ডেস্কঃ সপ্তাহের প্রথম দিনেই তিলোত্তমার আবহাওয়া বেশ মনোরম। ভ্যাপসা গরম অনেকটাই কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিবর্তন হয়ে গরম বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়াও।
হাওয়া অফিস সুত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই পরগনা, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। কলকাতায় বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে বলেই জানা গিয়েছে। আকাশ মূলত মেঘলাই থাকবে, কোথাও কোথাও ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনকি আগামী কয়েকদিনে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।
অন্যদিকে বেশ কয়েকদিন ধরে বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ। তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে, রবিবারের তুলনায় বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দফতর সূত্রে খবর, মহানগরীর আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ, ন্যূনতম ৫৭ শতাংশ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি