Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্ক: কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। এবার সময়ের আগেই রাজ্যে ঢুকতে চলেছে বর্ষা এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বুধবার
পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। চলবে রোদ মেঘের লুকোচুরি। কোথাও কোথাও হতে পারে মাঝারি বৃষ্টিও। বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সংলগ্ন জেলাগুলিতেও। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে, ৩৪° সেলসিয়াস এবং ২৭° সেলসিয়াস।

উত্তরবঙ্গে, বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে। আগামী ৩-৪ দিনে তাপমাত্রায় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।অন্যদিকে, বুধবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ অর্থাৎ বুধবার থেকে আবার পরিস্কার হবে দক্ষিণবঙ্গের আকাশ। আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে ও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে গুমোট গরমে আবারও হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর।

 

About Post Author