Home » বড় রকমের বদল রাজ্যের আবহাওয়ায়

বড় রকমের বদল রাজ্যের আবহাওয়ায়

সময় কলকাতা ডেস্ক: কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছিল সময়ের আগেই রাজ্যে আসতে চলেছে বর্ষা। কিন্তু সে আশায় জল ঢালল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আর এর জেরেই বড় রকমের বদল দেখা যাবে রাজ্যের আবহাওয়ায়।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। চলবে রোদ -মেঘের লুকোচুরি। কোথাও কোথাও হতে পারে মাঝারি বৃষ্টি। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে আবারও গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। এদিন, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৫° সেলসিয়াস এবং ২৮° সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরদিন শুক্রবারও হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। আগামী বেশ কয়েকদিন তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

About Post Author