Home » বোমা বিস্ফোরণে মৃত ১

বোমা বিস্ফোরণে মৃত ১

সময় কলকাতা ডেস্ক: আচমকা বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক ব্যক্তির। বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার স‍্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বাঁকড়া গ্রামের ঘটনা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হঠাৎই এক ব্যক্তির ঘরের মধ্যে বোমা বিস্ফোরণ ঘটে। আর সেই বিস্ফোরণে মৃত্যু হয় এক যুবকের। নাম আতাউর শেখ,(২৫)। সুজন গাজী নামে আরও এক যুবকের বোমায় হাত উড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় আরো বেশ কয়েকজন গুরুতর জখম হতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

জানা গেছে, আফসার গাজী নামে এক ব্যক্তির ঘরের মধ্যে বোমা বাধার কাজ চলছিল। এমনকি ওই ঘরে মজুদ ছিল বোমা তৈরির মশলা। ক্ষতিগ্রস্ত বাড়িটিকে ঘিরে রেখেছে বিশাল পুলিশবাহিনী। বোমায় জখম যুবক ঘটনাস্থল থেকে পলাতক। ওই বাড়ির লোকেদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় তৃণমূল নেতা ইকবাল আহমেদ ওরফে মুকুলকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

About Post Author