Home » ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে

ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে

সময় কলকাতা ডেস্ক: বর্ষা উত্তরবঙ্গকে কাহিল করলেও দক্ষিণের জেলাগুলোতে রয়েছে বৃষ্টির ব্যাপক ঘাটতি। কবে মিটবে সেই ঘাটতি, তা স্পষ্ট করে নি হাওয়া অফিস।

পূর্বাভাস বলছে, মঙ্গলবার সকাল থেকেই চলছে চড়া রোদ ও মেঘের লুকোচুরি। হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহের শুরুতেই বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। সেই বৃষ্টিপাত একটানা প্রায় পাঁচ দিন ধরে চলতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলি অবশেষে বৃষ্টি পেতে চলেছে। বৃষ্টি হবে হাওড়া, হুগলি,কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৪%। আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে গুমোট গরম বজায় থাকবে। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

অপরদিকে, উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাত অব্যাহত। তবে তা কিছুটা কমেছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী কয়েক দিনে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস । ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

About Post Author