Home » মহানায়ক হতে চেয়েছিলেন এই ৫ অভিনেতা

মহানায়ক হতে চেয়েছিলেন এই ৫ অভিনেতা

সময় কলকাতা ডেস্কঃ বাংলা সিনেমা জগতে মহানায়ক বলতে আমরা যাকে চিনি,তিনি হলেন মহানায়ক উত্তম কুমার। বাংলা সিনেমা প্রেমীদের কাছে আবেগের আরেক নাম হল উত্তম কুমার। কথায় আছে শিল্পীর কখনো মৃত্যু হয় না। একথা ঠিকই,বাঙালির মনে সর্বদা নিজের কাজের মধ্যে দিয়ে জীবিত থাকবেন উত্তম কুমার। তাৰে জানেন কি টলিউড ইন্ডাষ্ট্রিতেই বেশ কয়েকজন অভিনেতা রয়েছেন যারা পর্দায় মহানায়ক হওয়ার চেষ্টা করেছিলেন। দেখে নিন সেই তালিকায় কারা রয়েছে-

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
এই তালিকায় প্রথমেই রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। স্টার জলসার পর্দায় মহানায়ক উত্তম কুমারের ব্যক্তিগত জীবন নিয়ে তৈরি ধারাবাহিকে উত্তম কুমার এর চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ। তার অভিনয় জীবন থেকে শুরু করে সবকিছু নিয়েই তৈরি হয়েছিল এই ধারাবাহিক।

শাশ্বত চট্টোপাধ্যায়
অতনু বসু পরিচালিত ‘অচেনা উত্তম’ সিনেমায় মহানায়কের চরিত্রে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। এই সিনেমায় মহানায়কের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয় জীবনের প্রেম, ভালবাসা, দাম্পত্য কলহ, সবকিছুই তুলে ধরা হয়েছিল।

যীশু সেনগুপ্ত
এরপরে এই তালিকায় রয়েছেন টলিউড অভিনেতা যীশু সেনগুপ্ত। সৌমিক সেন পরিচালিত একটি জনপ্রিয় সিনেমা ‘মহালয়া’। এই সিনেমাতেই উত্তম কুমারের চরিত্রে দেখা গিয়েছিল যীশুকে।

গৌরব চট্টোপাধ্যায়
মহানায়ক হয়ে ওঠার তালিকায় রয়েছেন উত্তম কুমারের নাতি তথা জনপ্রিয় টেলিভিশন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘অতি উত্তম’ ছবিতে উত্তম কুমারের একজন গবেষকের চরিত্রে অভিনয় করেছিলেন গৌরব।

সুজন মুখোপাধ্যায়
জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সুজন মুখোপাধ্যায়ও রয়েছেন এই তালিকায়। যদিও দর্শকরা তাকে নীল নামেই বেশি চেনেন। ‘যেতে নাহি দিব’ নামে একটি ডকুমেন্টারি ফিচারে উত্তম কুমারের চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

About Post Author