Home » দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?

দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১৩ ফেব্রুয়ারি : রাজপাল যাদব যে দরিয়া দিল বা বিরাট বড় মনের মানুষ এবং বহু মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন তা বলিউড ইন্ডাস্ট্রির একাধিক চিত্র তারকা আগেও জানিয়েছেন। সেই দানবীর রাজপাল যাদব এখন টাকা ধার করে শোধ দিতে না পারায় তিহার জেলে।

রাজপাল যাদব তাঁর পরিচালিত আতা পাতা লাগাতা চলচ্চিত্র প্রস্তুত করতে গিয়ে বেশ বড় ঝুঁকি নিয়েছিলেন। ১৫ বছর আগে তিনি পাঁচ কোটি টাকা ধার নেন যা সুদে -আসলে নয় কোটি টাকার অঙ্ক ছোঁয়। টাকা শোধ করার শর্ত বারবার ভাঙেন। চেক বাউন্স করে, আদালতের শেষ শুনানিতে সময় চেয়েছিলেন। বিচারক সেই সময় দেন নি, বিচারক বলেছিলেন আইন সবার জন্য সমান। ছয়মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। বাধ্য হয়ে রাজপাল আত্মসমর্পণ করেন, তিহার জেলেই গত কয়েকদিন ধরে আছেন রাজপাল। এখন প্রশ্ন, এই টাকা টাকা ধার দিয়েছিলেন কে? ধার শোধ না হওয়ায় কে রাজপালের বিরুদ্ধে মামলা করেছিলেন?

বলিউড অভিনেতা রাজপাল যাদবকে ৫ কোটি টাকা ধার দিয়েছিলেন দিল্লি-ভিত্তিক ব্যবসায়ী এম জি আগরওয়াল  যিনি মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড (M/s Murali Projects Pvt Ltd)-এর মালিক। তিনি জানিয়েছিলেন যে, ২০১০ সালে রাজপাল যাদব তার নিজের পরিচালিত প্রথম ছবি ‘আতা পাতা লাপাতা’  তৈরির জন্য এই ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন। ছবিটি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর তিনি ঋণ পরিশোধ করতে পারেননি। ঋণের বিনিময়ে দেওয়া তার একাধিক চেক বাউন্স হওয়ায় ব্যবসায়ী এম জি আগরওয়াল তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন।

প্রসঙ্গত, রাজপাল যাদবকে এখন জেলেই থাকতে হচ্ছে। তাঁর জামিনের শুনানি আগামী ১৬ ফেব্রুয়ারি। অর্থাৎ আগামী সোমবার দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে তাঁর জামিন হয় কিনা সেদিকে তাকিয়ে আছে দেশবাসী। তাঁর স্ত্রী রাধা যাদব মুখ খুলেছেন ও বলেছেন ফিল্ম ইন্ডাস্ট্রির বহু বিখ্যাত ব্যক্তিত্ব রাজপাল যাদবের খোঁজ নিয়েছেন এবং তাদের পাশে এসে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। সোনু সুদ ছাড়াও তিনি সালমান খানসহ একাধিক চিত্র তারকার কথা রাধা উল্লেখ করেছেন যারা রাজপাল যাদব কে সাহায্য করতে উন্মুখ আছেন। উল্লেখ্য, আত্মসমর্পণের সময় রাজপাল যাদব জানিয়েছিলেন কী করতে পারি স্যার, এখানে এখানে আমার কোনো বন্ধু নেই। তিনি এই লড়াইকে একার লড়াই বলেই বর্ণনা করেছিলেন। তাঁর এই খেদ স্বাভাবিক বলেই সিনেমা অনুরাগীরা মনে করেন কারণ রাজপাল যাদব একটা সময় অকাতরে মানুষকে সাহায্য করেছেন। কিছুদিন আগে কপিল শর্মা শো-য়ে এসে নওয়াজুদ্দিন সিদ্দিকী বলেছিলেন, যখন তিনি বা বহু তারকা বলিউডে যখন স্ট্রাগল করেছেন, যখন যাদের কাজ নেই বা যারা হিন্দি সিনেমায় কাজ খুঁজছেন তখন তাদের থাকা- খাওয়ার ব্যবস্থা ছিল রাজপাল যাদবের বাড়িতে।সিদ্দিকীর মতে, রাজপাল যাদবের বাড়ি ছিল লঙ্গরখানার মত, যে পারত এসে থাকত, খাওয়া দাওয়া করত। রাজপাল দরাজ ভাবে এই দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। ভাগ্যের পরিহাসে এখন রাজপাল যাদব কারাবাসে।।

About Post Author