সময় কলকাতা ডেস্কঃ ভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফকে নির্বাসিত করল আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। ফিফার নিয়মাবলি মানা হয় নি, তৃতীয় পক্ষের অনৈতিক হস্তক্ষেপ হয়েছে, এই অভিযোগেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল। সোমবার রাতেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে ফিফার তরফে।
তার কারণ হিসেবে বলা হয়েছে যে বেশ কয়েক বছর ধরে ভারতীয় ফুটবলে এআইএফএফ কোন নির্বাচন হয়নি বা নতুন কোন কমিটি গঠন হয়নি। সর্বোচ্চ পদে বসেছিলেন প্রফুল্ল প্যাটেল। যা নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে মামলা হয়। বলা হয়েছে যতদিন না নতুন করে নির্বাচন হচ্ছে বা নতুন কমিটি গঠন হচ্ছে ততদিন এই নির্বাসন চলবে।

এর ফলে সবচেয়ে সংকটে পড়ল সুনীল ছেত্রীদের ভবিষ্যৎ এবং ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ । কারণ ১১ই অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অনুর্ধ ১৭ মহিলা বিশ্বকাপ ফুটবল। সেই খেলাও অনিশ্চিত হয়ে পড়ল। এমনকি ফিফা নির্দেশ দিয়েছে ভারতীয় কোন ক্লাব ফুটবল দল কোন বিদেশী ক্লাবের সঙ্গে কোন ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পারবে না। ফলে ভারতীয় ফুটবলে নেমে এলো এক অনিশ্চয়তার অন্ধকার।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া