Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

সময় কলকাতা ডেস্ক : নিস্ক্রিয় বঙ্গোপসাগরের নিম্নচাপ। যার জেরে কমল বৃষ্টির সম্ভাবনা। বুধবার দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ভারি বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়তে পারে তাপমাত্রা। একই সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত  অস্বস্তিও। আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই।

পূর্বাভাস বলছে, বুধবার মেঘলা থাকবে আকাশ। আজ, শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ। শুক্রবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। তার জেরে বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনটাই আবহাওয়া দফতর সূত্রে খবর। বিক্ষিপ্তভাবে দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়।

এই মুহুর্তে বদলেছে উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হতে পারে হালকা থেকে মাঝারি বৃ্ষ্টি। সতর্কতা জারি রয়েছে পাহাড়ে। আশঙ্কা, মাঝারি বৃষ্টিতেও নামতে পারে ধস । আপাতত তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানা গিয়েছে।

About Post Author