Home » পার্থ কেন বললেন ‘কেউ ছাড় পাবেন না’?

পার্থ কেন বললেন ‘কেউ ছাড় পাবেন না’?

সময় কলকাতা ডেস্ক : বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় শুনানির শেষে আদালত থেকে বেরোনোর সময় যা বলেছেন তা নিয়ে পড়ে গিয়েছে তোলপাড়। “নো বডি উইল বি স্পেয়ার্ড “, এদিন রীতিমত হুশিয়ারি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরে জল্পনা তুঙ্গে। কী বোঝালেন পার্থ? কারা ছাড় পাবেন না?

পার্থ চট্টোপাধ্যায়ের হিমোগ্লোবিন কমেছে, ক্রিয়েটেনিন বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে জামিন দরকার। জামিন মঞ্জুর হয় নি। পার্থর আইনজীবী বললেন, এত গুরুত্ব থাকলে ১৪ দিনে একদিন জেরা কেন? পাল্টা ইডির আইনজীবী বলেছেন ৬০ টি ব্যাঙ্ক একাউন্ট। সাদা টাকা কালো করা হত। জামিন খারিজ হওয়ার পরে, শুনানির শেষে আদালত থেকে বেরোনোর মুখে পার্থ জানিয়ে গেলেন ছাড় পাবে না কেউ।

পার্থ কৃত ভবিষ্যৎবাণীর ব্যাখ্যায় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দল পাশে দাঁড়ায় নি তাই চটে আছেন পার্থ । দলের একাধিক নেতা নেত্রী তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন। পার্থ চট্টোপাধ্যায় তাঁদের স্বরূপ খোলার হুমকি দিয়েছেন। আবার তৃণমূলের একাংশ মনে করেছেন এবং বলছেন, কেন্দ্রে শাসক দল বিজেপি ইডির মাধ্যমে তাঁকে ফাঁসানোয় তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন পার্থ। পক্ষ- বিপক্ষ বিশ্লেষণলব্ধ নির্যাস,সময় যে কাউকে রেয়াত করবে না সেকথা এখন ভালোই বুঝেছেন পার্থ চট্টোপাধ্যায়।।

 

About Post Author