Home » প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গ্রেফতার, সরব মহুয়া

প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গ্রেফতার, সরব মহুয়া

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক : ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী ও কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। উজ্জ্বল বিশ্বাসকে কারণ ছাড়া গ্রেফতার অভিযোগ তুলে সরব সাংসদ মহুয়া মৈত্র। উল্লেখ্য, এদিন বিজেপি কর্মীরা ত্রিপল ও অন্যান্য ত্রাণসামগ্রী চুরির অভিযোগ তুলে নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ঢুকে তাঁকে হেনস্থা করে ও তাঁকে ডিম ছোড়ে ।  পুলিশ ঘটনাস্থলে যায়। তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।শেষ পর্যন্ত ‘ উত্তেজিত জনতার’ দাবি মেনে মঙ্গলবার রাতে তৃণমূল নেতাকে গ্রেফতারও করা হয়। সাংসদ মহুয়া মৈত্র বলেছেন, জনতা কেউ ছিল না, বিজেপি কর্মীরা উজ্জ্বল বিশ্বাসের বাড়ি ঢুকে ভাঙচুর চালায়। প্রাথমিকভাবে বলা হয়েছিল পুলিশ প্রাক্তন মন্ত্রীকে বাঁচাতে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। অথচ রাতে আইন না মেলে পুলিশ তাঁকেই গ্রেফতার করেছে, তাঁর বাড়িতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ – অভিযোগ মহুয়া মৈত্রর। তিনি আরও অভিযোগ করেছেন, প্রত্যেক বিধায়কের বাড়িতেই ত্রাণ সামগ্রী থাকে যা উৎসবের সময় দেওয়া হয়। বিলি বন্টন করে অবশিষ্ট  প্রাণ সামগ্রী ফেরত দেওয়ার প্রক্রিয়াও প্রাক্তন মন্ত্রী শুরু করেছিলেন এবং বিডিও কে চিঠিও দিয়েছিলেন, বলেছেন মহুয়া মৈত্র। প্রাণসামগ্রী ভোটের পরে ফিরিয়েও দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল বলে একটি চিঠি দেখিয়ে দাবি করেন মহুয়া মৈত্র। অতঃপর বিজেপির হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, অকারণে পুলিশ উজ্জ্বল বিশ্বাসকে গ্রেফতার করেছে বলে অভিযোগ মহুয়া মৈত্রের।।

About Post Author