Home » কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি

কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ৯ জুন : এবার সিআইডি-র হানা কালীঘাটে। সই জালিয়াতি কাণ্ডের  রহস্য উন্মোচনে সিআইডি পৌঁছে গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দোরগোড়ায়। তবে সিআইডি আধিকারিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব বাসভবনে নয়, বরং তাঁর বাড়ির ঠিক উল্টোদিকে অবস্থিত ৩০/বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তল্লাশি ও নোটিশ দেওয়ার জন্য পৌঁছান।তদন্তকারীদের কাছে তথ্য এবং তাদের কাছে সূত্রের খবর , সই জাল করা ওই বিতর্কিত চিঠি বা রেজোলিউশনটি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই তৃণমূল কার্যালয়ে বসেই লেখা হয়েছিল। সেই কারণে উপযুক্ত তথ্য-প্রমাণ এবং নথিপত্র সংগ্রহ করতেই সিআইডি-র একটি বড় দল সেখানে তল্লাশি চালাতে যায়।।

About Post Author