Home » মহামিছিল উপলক্ষে বন্ধ থাকবে কোন কোন রাস্তা, দেখে নিন

মহামিছিল উপলক্ষে বন্ধ থাকবে কোন কোন রাস্তা, দেখে নিন

সময় কলকাতা ডেস্ক:  রাজ্যের দুর্গাপুজোকে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি দেওয়ায় আজ মহা মিছিল কলকাতার রাজপথে। এই মহা মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুর ১২ টার পর থেকে বিকেল পর্যন্ত কলকাতার বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে। আজ রাস্তায় বেরিয়ে যাতে কোন সমস্যার সম্মুখীন না হতে হয় সেই জন্য দেখে নিন বন্ধ থাকবে কোন কোন রাস্তা,

বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে রেড রোডে যান চলাচল। আজ মিছিল ও রেড রোডের নিরাপত্তায় থাকছেন ৪০ জন অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার, পর্যাপ্ত সংখ‌্যক ইন্সপেক্টর ও অন‌্য পদমর্যাদার আধিকারিকরা।

গিরিশ পার্ক থেকে সেন্ট্রাল অ‌্যাভিনিউ ধরে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত ৫৫টি পুলিশ পিকেট থাকার কথা রয়েছে। রাস্তা ও কন্ট্রোলরুমে থাকছেন যুগ্ম পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার পুলিশকর্তারা।

সেন্ট্রাল অ‌্যাভিনিউয়ের দক্ষিণমুখী রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।  তবে সেন্ট্রাল অ‌্যাভিনিউয়ের উত্তরমুখী রাস্তা দিয়ে যান চলাচল করতে পারে। মিছিলের জন্য কিছু সময়ের জন‌্য আংশিকভাবে ওই রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হতে পারে।

উত্তর ও মধ‌্য কলকাতায় এজেসি বোস রোড, এপিসি রোড, স্ট্র‌্যান্ড রোড ধরে যাতায়াত করা যেতে পারে। পূর্ব কলকাতা থেকে এজেসি বোস রোড, শেক্সপিয়র সরণি ধরে কুইন্সওয়ে, স্ট্র‌্যান্ড রোড হয়ে যাওয়া যাবে হাওড়ায়।

শহরে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বন্ধ থাকবে সবরকম মালবাহী গাড়ি চলাচল। নিরাপত্তা ও সুরক্ষার দিতে বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তায় থাকছে তিন হাজার অতিরিক্ত পুলিশ।

 

 

About Post Author