সময় কলকাতা ডেস্কঃ রাজ্যের শিশু বিকাশের ও সুশিক্ষার পরিবেশ গড়ে তুলতে নবোদয় বিদ্যালয়ের জন্য জমি চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু তাতে সাড়া দেয়নি রাজ্য সরকার। কলকাতায় এসে এমনই অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী। এছাড়াও তিনি রাজ্যের শিক্ষা ক্ষেত্রে ও অন্যান্য ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন ধর্মেন্দ্র প্রধান।
শুক্রবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যান তিনি। দক্ষিণেশ্বরে মা ভবতারিনীর মন্দিরে পুজো দেওয়ার পর রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভও উগড়ে দিয়ে তিনি বলেন, ‘এসএসসি দুর্নীতি মামলায় মন্ত্রী থেকে আমলা গ্রেফতার হয়েছেন। আদালত ভর্ৎসনা করার পরেও গভীর নিদ্রায় রয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার যেভাবে শিক্ষাক্ষেত্রে অর্থ ব্যয় করছে তার কোন কাজই হচ্ছে না পশ্চিমবঙ্গে।’
এরপর আলমবাজারে শ্যাম মন্দিরে পুজো দিতে যান তিনি। দলীয় কর্মসূচিতেও অংশ নেওয়া ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। সল্টলেকে সাংগঠনিক বৈঠক রয়েছে তাঁর। এরপর নেতাজি ভবনে যান তিনি। সেখান থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যান ন্যাশনাল লাইব্রেরিতে।

প্রসঙ্গত, গত জুলাই মাসেও রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেইবার কাঁকুড়গাছির রামকৃষ্ণ যোগোদ্যান মঠে সফর করেছিলেন তিনি।


More Stories
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার