সময় কলকাতা ডেস্কঃ বড় ধাক্কা রাজ্যের। রাজ্য সরকারের প্রকল্প ‘দুয়ারে রেশন’ বেআইনি। এবার এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট। একুশের বিধানসভা ভোটের পর তৃতীয়বার বাংলার মনসদে বসার পর দুয়ারে রেশন প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই এই প্রকল্পের আইনি বৈধতা নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতেই বুধবার রায় দিল কলকাতা হাইকোর্ট।
২০২১ সালের আগস্ট মাসে রেশন ডিলারদের একটা অংশ হাইকোর্টে মামলা করেছিল। তাঁদের বক্তব্য ছিল, মানুষের বাড়ি বাড়ি এইভাবে রেশন পৌঁছে দেওয়া যায় না। সেই সময় বিচারপতি অমৃতা সিনহা ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছিলেন। তারপর ফের ডিভিশন বেঞ্চে মামলা যায়। সেই মামলাতেই এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি চিত্তরঞ্জন সাউয়ের ডিভিশন বেঞ্চ দুয়ারে রেশনকে বেআইনি বলে রায় দিয়েছে। হাইকোর্টের এই রায় রাজ্যের জন্য বড়সড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

২০২১ সালের নভেম্বর মাসে আনুষ্ঠানিক ভাবে ‘দুয়ারে রেশন’ প্রকল্প রাজ্যে চালু হয়। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ১০ কোটিরও বেশি মানুষ বাড়িতে বসেই রেশনের চাল, ডাল পেতেন। রাজ্যের প্রায় ২১ হাজার রেশন ডিলার সরাসরি জুড়ে রয়েছেন দুয়ারে রেশন প্রকল্পের সঙ্গে।


More Stories
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার