সময় কলকাতা ডেস্ক: বাঙালির দুপুর মানেই মাছভাত। অতিথি আপ্যায়নে বাঙালির জুড়ি নেই। স্বাদ বদলাতে বানান কাতলা মাছের পাত্রাপোড়া।
উপকরণ
• পাকা কাতলা মাছ ৫০০ গ্রাম,
• টক দই চার চামচ,
• লেবু দেড় খানা,
• কালো সর্ষে ২ চামচ,
• সাদা সর্ষে ২ চামচ,
• কাঁচা লঙ্কা ৮ টা,
• সর্ষের তেল ৫ চামচ,
• সাদা জিরে এক চিমটি,
• নুন-মিষ্টি স্বাদ মতো
• কচি কলা পাতা
পদ্ধতি
প্রথমে মাছটি অর্ধেক লেবুর রস জল ও নুন জলে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা। তারপরে মাছটা জল থেকে তুলে টিস্যু পেপার দিয়ে শুকিয়ে ফেলতে হবে। তারপর সমস্ত মশলাগুলি যেমন হবে দু’রকমের সরষে কাঁচা লঙ্কা জিরে দিয়ে একসাথে বাটতে হবে। বাটা মশলার সাথে একটা লেবুর রস, টক দই, চার চামচ তেল ও নুন, এক চিমটে হলুদ দিয়ে ভালো করে মেশাতে হবে।

এরপর ওই মাছগুলোর সাথে মশলা ভালো করে মাখিয়ে এক ঘন্টা রেখে দিন। এরপর ননস্টিক প্যান বা কড়াইতে প্রথমে একটা কলাপাতা তারপর আর একটা কলা পাতা দিয়ে তারপর অল্প সর্ষের তেল মাখিয়ে নিতে নিন। এর মধ্যে ম্যারিনেট করা মাছ দিতে হবে তার উপর আরও একটা কলা পাতা চাপা দিয়ে তার ওপর একটা ঢাকনা চাপা দিয়ে দিন। এরপর নিভু আঁচে আধঘন্টা থেকে ৪০ মিনিট রাখুন, যতক্ষণ না নিচের পাতাটা পুড়ে যাবে ওপরের পাতাটা পুরো শুকিয়ে যাবে। কাঁচালঙ্কা ও তেল ওপরে ছড়িয়ে দিয়ে, গরম ভাতের সাথে পরিবেশন করুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার