সময় কলকাতা ডেস্কঃ দশমীর দুপুরে জমিয়ে খান চিকেন কালিমির্চ। দেখে নিন রেসিপি
উপকরণ
চিকেন,
দই,
জিরের গুঁড়ো,
গরম মশলা,
লবণ,
গোলমরিচ গুঁড়ো
আদা রসুন বাটা,
পেঁয়াজ
কাঁচা লংকা
তেল,
বাদাম,কাজুবাদাম,
কসুরি মেথি,
ধনেপাতা,
পুদিনা পাতা
পদ্ধতি
একটি পাত্রে সমস্ত মশলা দিয়ে চিকেন ম্যারিনেট করে ১ ঘণ্টা রাখুন। কাজু পেস্ট তৈরি করতে, একটি পাত্রে কাজুবাদাম, বাদাম এবং ১টি কাটা পেঁয়াজ অল্প আঁচে সেদ্ধ করে ছেঁকে ঠান্ডা করে মিক্সারে দিন।
একটি প্যানে তেল গরম করে আদা রসুনের পেস্ট এবং বাকি পেঁয়াজ দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। কাজু পেস্ট যোগ করুন এরপর গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, কসুরি মেথি, পুদিনা পাতা ও ধনেপাতা মিশিয়ে ৫ মিনিট রান্না করুন। মাইক্রোওয়েভে ম্যারিনেট করা চিকেন রান্না করুন। গ্রেভিতে রান্না করা চিকেন আর গরম জল দিয়ে কম আঁচে রান্না করুন। এবার গরম গরম পরিবেশন করুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার