Home » ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন

ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন

সময় কলকাতা ডেস্ক, ১১ আগস্ট: রোজের পাতে মুরগির ঝোল আর কষা মোটেই ভালো লাগে না। মুরগির নতুন রেসিপির খোঁজ করেন সকলেই। তাই স্বাদ বদলাতে এবার বাড়িতেই ঝটপট বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন। কাসুন্দি আর আমের মেলবন্ধনে তৈরি এই আম কাসুন্দি চিকেন চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। রান্নাঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন আম কাসুন্দি চিকেন। আম কাসুন্দি চিকেন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  RG KAR Hospital student death :ধর্ষণ করে খুন, খুন করে ধর্ষণ, একা সঞ্জয়? প্রাথমিক তদন্তে প্রকাশ্যে এল খুনের কারণ

উপকরণ
মুরগির মাংস-৫০০ গ্রাম
কাজু বাদাম- ১০ টি
হলুদ গুঁড়ো-আধ চা চামচ
কাঁচা আম – ১টি
চেরা কাঁচা লঙ্কা-৫টি
লঙ্কা গুঁড়ো-এক চা চামচ
পোস্ত-৫০ গ্রাম
কাসুন্দি-আধ কাপ
নুন-স্বাদ মতো
চিনি-আধ চা চামচ
সর্ষের তেল- পরিমাণ মতো

প্রণালী
একটি বাটিতে প্রথমে মুরগির মাংস নিয়ে তাতে টক দই, লঙ্কা গুঁড়ো আর নুন মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিন। এবার চেরা কাঁচালঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে ম্যারিনেট করা মাংস দিয়ে খানিক নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিন। মিনিট দশেক পর ঢাকা খুলে পোস্ত বাটা দিয়ে কষাতে থাকুন। এরপর মাংস সেদ্ধ হয়ে এলে স্বাদ মতো নুন, চিনি, চেরা কাঁচালঙ্কা আর কাসুন্দি দিয়ে কষাতে থাকুন। তাতে সামান্য হলুদ গুঁড়ো আর কাঁচা আমের টুকরো দিয়ে ভাল করে নাড়তে থাকুন। আম ভাজা ভাজা হয়ে এলে এবার মাংস থেকে তেল ছাড়তে শুরু করলে উপর থেকে কাজুবাদাম আর সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। রুটি বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন আম কাসুন্দি চিকেন।

#Chickenrecipe

#MangoKasundichicken

About Post Author