Home » একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার

একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার

সময় কলকাতা ডেস্ক, ৮ আগস্ট: সবসময় মটনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই মটন রান্নায় একটু অন্যরকম স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন মটন লাবাবদার। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন মটন লাবাবদার। বিশেষ করে পরোটা বা নানের সঙ্গে একবার এই মটন লাবাবদার খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। মটন লাবাবদার বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। মটন লাবাবদার বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন  Wayanad Landslides: ভূমিধসে মৃত্যুপুরী কেরলের ওয়ানড়! দুর্ঘটনাগ্রস্ত এলাকা পরিদর্শনে ওয়ানড় যাচ্ছেন প্রধানমন্ত্রী

উপকরণ:
খাসির মাংস- ১ কেজি
গোটা জিরে- ১ চা চামচ
কস্তুরি মেথি- ২ টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো- ৩ চা চামচ
মাখন- ১০০ গ্রাম
সর্ষের তেল- এক কাপ
জিরে গুঁড়ো- ১ চা চামচ
পেঁয়াজ বাটা- দেড় কাপ
টম্যাটো বাটা- আধ কাপ
গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ
মালাই- ১০০ গ্রাম
নুন- স্বাদ মত
চিনি- এক চিমটে

রন্ধন পদ্ধতি
প্রথমেই মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর কড়াইতে অর্ধেক সর্ষের তেল এবং অর্ধেক মাখন গরম করে নিন। তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টম্যাটো বাটা দিয়ে দিন। ৭ মিনিট মতো নেড়েচেড়ে একে একে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে এলে খাসির মাংস দিয়ে দিন। যতক্ষণ না মাংস সেদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অল্প আঁচে ঢাকা দিয়ে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে এলে উপর থেকে মালাই ছড়িয়ে দিন। নামানোর আগে কস্তুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিন। ভাত,পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মটন লাবাবদার।

#মটনলাবাবদার 

#Muttonlababdar

#Latestbengalinews

About Post Author