Home » ৫জি পরিষেবা পেতে চান? মাথায় রাখুন এই তিনটি বিষয়

৫জি পরিষেবা পেতে চান? মাথায় রাখুন এই তিনটি বিষয়

সময় কলকাতা ডেস্কঃ ১ অক্টোবর থেকেই দেশে যাত্রা শুরু করেছে ৫জি। আপাতত দেশের ১৩ টি প্রথম সারির শহরে এই পরিষেবা চালু হয়েছে। কলকাতা, মুম্বই, দিল্লি,পুণে, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই সহ ১৩টি শহরে এই পরিষেবা পাওয়া যাবে। এরপর ধাপে ধাপে আগামী দু’বছরের মধ্যে দেশজুড়ে চালু হবে ৫জি পরিষেবা। আপাতত বাছাই করা কিছু গ্রাহকদেরই ৫জি পরিষেবা দিচ্ছে জিও। কিন্তু অনেকেই আবার ৫জি স্মার্টফোন থাকা সত্ত্বেও এই পরিষেবা ব্যবহার করতে পারছেন না। এক্ষেত্রে ৩ টি বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে-

প্রথমত, ৫জি পরিষেবার জন্য আপনাকে অবশ্যই ৫জি ফোনই ব্যবহার করতে হবে। কেননা যে কোনও সংস্থার ক্ষেত্রেই ৫জি নেটওয়ার্ক পরিষেবার জন্য ৫জি ফোন হওয়া অত্যন্ত জরুরী। কিন্তু ৫জি সাপোর্টেড ফোনেও যদি এই পরিষেবা না পান, তাহলে ফোন সেটিং-য়ে গিয়ে দেখে নিন কোনও নতুন আপডেট চাইছে কি না। ফোন আপডেটেড থাকলে তবেই এই পরিষেবা মিলবে। আগে জেনে নিন কোন কোন মডেলে জিও ৫জি পরিষেবা পাওয়া যাবে।

দ্বিতীয়ত, আপনি কোন প্ল্যান ব্যবহার করছেন, তার উপরেও ৫জি পরিষেবার বিষয়টি নির্ভর করছে। জানা গিয়েছে, ২৩৯ টাকা বা তার বেশি মূল্যের প্ল্যানেই একমাত্র এই পরিষেবা পাওয়া যাবে। যদিও এবিষয়ে মুকেশ আম্বানির সংস্থার তরফে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

তৃতীয়ত,আপাতত দিল্লি, কলকাতা, মুম্বই এবং বারাণসী-এই চারটি শহরেই হাইস্পিড ৫জি পরিষেবা চালু করেছে জিও। তবে,আপনি যদি চেন্নাই বা লখনউয়ের বাসিন্দা হন,তাহলে কিন্তু আপনার মোবাইলে ৫জি পরিষেবা পাওয়া যাবে না। ইতিমধ্যেই সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের শেষ দিকের মধ্যে প্রায় গোটা ভারতে জিও গ্রাহকরাই এই পরিষেবা পাবেন। মাইজিও অ্যাপে গিয়ে ৫জি ওয়েলকাম অফারটি গ্রহণ করলেই আপনি ৫জি পরিষেবা পাবেন।

About Post Author