Home » ফের ঊর্ধ্বমুখী দৈনিক আক্রান্তের সংখ্যা

ফের ঊর্ধ্বমুখী দৈনিক আক্রান্তের সংখ্যা

সময় কলকাতা ডেস্কঃ ফের ঊর্ধ্বমুখী মহামারীর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় অনেকটা বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় সামান্য কমেছে অ্যাকটিভ কেস । সংক্রমণ যাতে হাতের নাগালের বাইরে চলে না যায়, সে কারণে উৎসবের মরশুমে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিড়বহুল এলাকায় অবশ্যই মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৯৭ জন। গতকাল যে সংখ্যাটা ছিল দু’হাজারের নিচে তা আজ প্রায় তিন হাজার ছুঁইছুঁই। তবে সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ২৯ হাজার ২৫১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৪ জন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা বেশি। দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ৭৭৮ জন। এই মুহূর্তে দেশে পজিটিভিটি রেট ১.০৫ শতাংশ। বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৫১ হাজার ২২৮ জন করোনা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরে গিয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।

দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে অনেকটাই স্বস্তি মিলেছে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৮ কোটি ৯৩ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান।

About Post Author