Home » ক্যানিংয়ে ভয়াবহ আগুন

ক্যানিংয়ে ভয়াবহ আগুন

সময় কলকাতা ডেস্কঃ গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১২ টি দোকান। বুধবার, দক্ষিন ২৪ পরগনার ক্যানিং বাজারের মাতলা ব্রিজ সংলগ্ন রোড এলাকার প্রায়  ১২টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘক্ষণ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। কিভাবে আগুন লেগেছে, তার তদন্তে নেমেছে ক্যানিং থানার পুলিশ।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ক্যানিং বাজারের ব্রিজ রোড এলাকায় প্রচুর দোকান রয়েছে। বুধবার রাত দেড়টা নাগাদ আগুন লাগে। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। গভীর রাত হওয়ায় স্থানীয়রাও বেশ কিছুক্ষণ পর বিষয়টি টের পান। তারা ধোঁয়া দেখে বেরিয়ে দেখেন দাউ দাউ করে জ্বলছে আগুন। অধিকাংশ দোকানের কাঠামো বাঁশ ও প্লাস্টিকের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকলে। প্রচুর টাকার সামগ্রী নষ্ট হয়েছে বলেই দাবি স্থানীয় ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । তবে কী থেকে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান শর্টসার্কিটের জেরেই এই আগুন লেগেছে।

About Post Author