সময় কলকাতা ডেস্কঃ সাত সকালেই দক্ষিন ২৪ পরগনার বারুইপুর থানার সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি গাড়ি ও মোটর বাইক।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে হঠাৎ আগুন লেগে যায় থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি সুমো গাড়িতে। তা থেকেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। জানা গিয়েছে, চম্পাহাটি থেকে প্রচুর বেআইনী বাজি উদ্ধার করে বারুইপুর থানা। সেই উদ্ধার বাজি থানার বাইরে ড্রামে রাখা ছিল। সেই বাজিও ফাটছিল। সবমিলিয়ে ভয়াবহ অবস্থা। কিভাবে এই ঘটনা ঘটল, তার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সকালে বিকট একটা শব্দ হয়। সেই সময় থানার ভিতরে অনেক কর্মী ছিলেন। তাঁরা বেরিয়ে এসে দেখেন, বাইরে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রাথমিকভাবে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে খাক হয়ে যায় থানার ভিতরে রাখা একাধিক পুলিশের গাড়ি ও বাইক। ঘটনাস্থলে যান বারুইপুরের এসডিপিও। পুলিশ আধিকারিক জানান, “বেআইনি বাজি কারখানায় তল্লাশি চালিয়ে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার হয়। সেগুলি থানায় রাখাছিল। সকালে সেখান থেকেই বিস্ফোরণ হয়।”


More Stories
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?