Home » ডিমথেরাপি ও জনরোষ ধূপগুড়িতে,অভিযুক্ত তৃণমূল নেতাকে রক্ষা করতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ

ডিমথেরাপি ও জনরোষ ধূপগুড়িতে,অভিযুক্ত তৃণমূল নেতাকে রক্ষা করতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ

Oplus_131072

সানি রায়, সময় কলকাতা, ১৯ জুন : এবার জলপাইগুড়িতে ডিমথেরাপি। ধুপগুড়িতে তোলাবাজি ও টাকা আত্মসাৎ ঘিরে অভিযুক্ত তৃণমূল নেতাকে বাঁচাতে গিয়ে নাকানি চোবানি খেতে হল পুলিশকেও।

জনরোষ ও ডিমথেরাপির হাত থেকে  তৃণমূল নেতাদের বাঁচানোই মুশকিল হচ্ছে পুলিশের পক্ষে। অনেক ক্ষেত্রেই তৃণমূলের শীর্ষ নেতারা পলাতক, কেউ কেউ আবার শিবির বদল করেছেন সুকৌশলে তবে জনরোষ এবং সংগঠিত বিক্ষোভের সামনে পড়তে হচ্ছে নেতাদের এবং বড় নেতাদের অনুগামীদের। জলপাইগুড়িতেও তেমনটাই হল। জলপাইগুড়ি সদরের পরাজিত তৃণমূল প্রার্থী ও পলাতক তৃণমূল নেতা কৃষ্ণ দাসকে খুঁজে না পাওয়া গেলে কি হবে, তাঁর ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের অবস্থা সঙ্গীন।  শুক্রবার কৃষ্ণদাস ঘনিষ্ঠ  ধুপগুড়ির রিন্টু দাসের বাড়িতে উত্তেজিত জনতা ডিমথেরাপি চালায়, ক্ষোভ উত্তরোত্তর বাড়তে থাকে। তাঁকে রক্ষা করতে পুলিশ সময়মতো না পৌঁছলে পরিস্থিতি আরও ঘোরালো হত।

ঘটনায় প্রকাশ শুক্রবার জলপাইগুড়ির ধূপগুড়িতে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ, তোলাবাজি এবং হুমকির অভিযোগে তৃণমূল নেতা রিন্টু দাসের বাড়িতে চড়াও হন।’ডিম থেরাপি’ প্রয়োগ করেন স্থানীয় গ্রামবাসীরা। মাগুরমারী ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দলুয়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযুক্ত রিন্টু দাস জলপাইগুড়ির দাপুটে ও বর্তমানে পলাতক তৃণমূল নেতা কৃষ্ণ দাসের ঘনিষ্ঠ অনুগামী এবং পেশায় একজন ঠিকাদার।  দিনের শুরুতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা রিন্টু দাসের বাড়িতে চড়াও হন এবং তাঁকে ও তাঁর বাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়তে শুরু করেন।স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারির আড়ালে সরকারি প্রকল্পের বহু টাকা আত্মসাৎ করেছেন এই নেতা। পাশাপাশি, সাধারণ মানুষকে হুমকি দিয়ে তোলাবাজি এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি। অভিযোগ,এদিন অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয় জবকার্ড একাধিক সরকারি প্রকল্পের সামগ্রী।

তুমুল উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। জনরোষের হাত থেকে অভিযুক্ত তৃণমূল নেতাকে উদ্ধার করতে গেলে স্থানীয়দের সাথে পুলিশের বচসা ও ধস্তাধস্তি বেঁধে যায়।তীব্র বিক্ষোভের মুখে পড়লেও শেষ পর্যন্ত পুলিশ কোনো রকমে উত্তেজিত জনতার হাত থেকে রিন্টু দাসকে উদ্ধার করে থানায় নিয়ে যেতে সক্ষম হয়।।

About Post Author