সময় কলকাতা ডেস্ক: পাঞ্জাবের একটি জনপ্রিয় পদ হল ডাল মাখানি। এখন বাড়িতেই বানিয়ে ফেলুন এই পদ।
উপকরণ
মসুর ডাল
রাজমা
বিউলির ডাল
পেঁয়াজ কুচি
আদা-রসুন বাটা
টমেটো পিউরি
মরিচের গুঁড়ো
গরম মশলার
মাখন সামান্য
ফ্রেশ ক্রিম
ধনেপাতা কুচি
ঘি পরিমাণমতো
স্বাদমতো লবণ
পদ্ধতি
প্রেসার কুকারে ডাল, রাজমা, লবণ ও সামান্য জল দিয়ে সেদ্ধ করতে দিন। অন্তত ৪-৫টা সিটি দিয়ে নিন। এবার প্যানে ঘি গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। তারপর আদা-রসুন বাটা, টমেটো পিউরি, মরিচের গুঁড়ো ও স্বাদমতো লবণ দিন। এবার ধনেপাতা কুচি দিয়ে এতে ডাল মিশিয়ে নিন। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিন। এরপর ধনে – জিরার গুঁড়ো ও গরম মশলা দিয়ে নেড়ে নিন।
অন্য একটা প্যানে মাখন দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে তা ডালের উপর ঢেলে দিন। ফ্রেশ ক্রিম আর ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে নামিয়ে নিন। স্বাদমতো সামান্য চিনিও যোগ করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল ডাল মাখানি।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার