Home » স্বাস্থ্যকর ব্রকলির স্যুপ

স্বাস্থ্যকর ব্রকলির স্যুপ

সময় কলকাতা ডেস্কঃ স্যুপ হিসেবে খাওয়া যায় ব্রকলি। তাই রেস্টুরেন্টের স্টাইলে ব্রকলির স্যুপ বানিয়ে খেতে দেখে নিন রেসিপি।

উপকরণ

১টি বড় ব্রকলি

১টি পেঁয়াজ কুচি করে কাটা

৮-১০টি রসুন

১ কাপ দুধ

আধ কাপ ক্রিম

সাদা মরিচ গুঁড়ো

১ চা চামচ মাখন

১চা চামচ তেল

পদ্ধতি

প্রথমে ব্রকলি ছোট ছোট করে কেটে নিন। এরপর একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ ও রসুন দিয়ে হালকা ভেজে, এতে ব্রকলি দিন, তারপর ১ কাপ জল দিয়ে ঢেকে হতে দিন। দ্বিতীয় ধাপে একটি প্যানে দুধ গরম করে তাতে ১ চা চামচ মাখন দিন। এবার ব্রকলি ছেঁকে, ঠান্ডা করে মিক্সারে পিষে মিহি পেস্ট বানিয়ে নিন। এরপরে, সেই সবজি স্টক এবং ব্রকলি পিউরি সেদ্ধ দুধে মিশিয়ে কিছুক্ষণ হতে দিন। এর পর সাদা গোলমরিচের গুঁড়ো , লবণ ও ক্রিম মিশিয়ে আরও কিছুক্ষন ফুটিয়ে নিন।

About Post Author