Home » টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

সময় কলকাতা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে জায়গা পেল পাকিস্তান ক্রিকেট দল। সুপার 12-এ তাদের প্রথম দুই ম্যাচে লজ্জাজনক পরাজয় সত্ত্বেও, পাকিস্তান সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেয়। শেষ লিগের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয় তারা। গ্রুপ 2 এর এই ম্যাচটি কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছিল যেখানে বিজয়ী দল সেমিফাইনালে জায়গা পাবে। পাকিস্তান এই ম্যাচটি পাঁচ উইকেটে জিতে ভারতের পর গ্রুপ 2 থেকে সেমিফাইনালের টিকিট পেয়েছে। পাকিস্তানের বোলিং পুরো ছন্দে দেখা গেছে। বাংলাদেশকে আট উইকেটে ১২৭ রানে গুটিয়ে দেয়। শাহিনশা আফ্রিদি ২২ রানে চার উইকেট সংগ্রহ করে এবং শাদাব খান ৩০ রানে দুটি উইকেট নেন। ১২৭ রানের লক্ষ্যটা পাকিস্তান দলের জন্য খুব একটা কঠিন ছিল না, কিন্তু সেটা অর্জন করতে গিয়ে তারা হিমশিম খেয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের ওপেনিং জুটি ধীরগতিতে দুজনে মিলে প্রথম উইকেটে ৫৭ রানের জুটি গড়েন। দশম ওভারে বাবর আজমের ইনিংস শেষ করেন নাসুম আহমেদ। তার বলে মুস্তাফিজুরের হাতে ক্যাচ দেন বাবর। একই সঙ্গে পরের ওভারেই ইবাদত হোসেনের শিকার হন রিজওয়ানও। মোহাম্মদ নওয়াজ ও হারিস আবারও দলের জন্য গুরুত্বপূর্ণ জুটি গড়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি।

এর আগে একটি কঠিন পিচে, বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার নাজমুল হোসেন শান্ত ৪৮ বলে ৫৪ রান করলেও শেষ পর্যন্ত বাংলাদেশ বেশি রান করতে পারেনি । শান্ত টুর্নামেন্টে তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন। লিটন দাসের তাড়াতাড়ি আউট হওয়ার পর, শান্ত এবং সৌম্য সরকার  দ্বিতীয় উইকেটে ৪৭ বলে ৭২ রান ভাগাভাগি করে বাংলাদেশের পক্ষে একটি ভাল ভিত্তি তৈরি করে। এ সময় মনে হচ্ছিল দল দেড়শোর বেশি রান করবে কিন্তু তখন শাদাব খান (৩০ রানে ২) উইকেট হারানোর প্রক্রিয়া শুরু করেন। বাংলাদেশি অধিনায়ক সাকিবুল হাসানের বিতর্কিত ডিআরএস শূন্য রানে আউটসহ দুই বলে দুই উইকেট নেন এই লেগ স্পিনার। এরপর দুই ওভারে ছয় বলে মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান ও তাসকিন আহমেদের উইকেট নেন আফ্রিদি। ফাস্ট বোলার হারিস রউফও ভালো বোলিং করেন এবং ২১ রানে একটি উইকেট পান। অবশেষে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

About Post Author