Home » জেসুস এবার বার্সেলোনায়

জেসুস এবার বার্সেলোনায়

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ২ সেপ্টেম্বর : ব্রাজিলের নামজাদা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস আর্সেনাল ছেড়ে প্রায় ১০ মিলিয়ন ইউরো এবং অ্যাড-অন চুক্তিতে বিশ্ব বিখ্যাত স্প্যানিশ ক্লাব বার্সেলোনা দলে যোগ দিয়েছেন।দলবদল সংক্রান্ত চুক্তি অনুযায়ী তথ্যে জানা গিয়েছে, তিনি বার্সেলোনার সাথে দুই বছরের চুক্তি সম্পন্ন করেছেন, যা ২০২৯ সাল পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে।ট্রান্সফার ফি ধার্য হয়েছে ১০ মিলিয়ন ইউরো এবং অ্যাড-অন।তাঁর সাম্প্রতিক ফিটনেস আপডেটে ২৯ বছর বয়সী জেসুস জানিয়েছেন, তার হাঁটুর চোট এখন সম্পূর্ণ ঠিক আছে এবং তিনি অনেক গোল করতে চান। ম্যানচেস্টার সিটি থেকে আর্সেনালে আসার পর বিগত চার বছরে ইংলিশ প্রিমিয়ার লিগে ৮৪ টি ম্যাচে ২১ টি গোল করেছেন ব্রাজিলের এই ফরওয়ার্ড । ব্রাজিলের জার্সিতেও ১৯ টি গোল রয়েছে জেসুসের।।

About Post Author