সময় কলকাতা ডেস্ক : শীত পড়তে না পড়তেই শুরু হয়েছে বইমেলা । শীতকালেই হয় বইমেলা আর তাদের বইয়ের পসরা নিয়ে প্রকাশক ও গ্রন্থ বিক্রেতারা পৌঁছে যান উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে। রাজ্য এখনো বইমেলার মরশুম শুরু হয়নি। কার্যত এবার উত্তর ২৪ পরগনার প্রথম বইমেলা হিসেবেই শুরু হয়েছে বই মেলা মধ্যমগ্রাম।
অষ্টম বর্ষে পা দিল বইমেলা মধ্যমগ্রাম। প্রায় পঞ্চাশটির উপর বেশি স্টল নিয়ে শুরু হয়ে গেছে বইমেলা। ভারত ও বাংলাদেশের বইয়ের বিপুল সম্ভার নিয়ে হাজী রয়েছে প্রায় ৫০ টি সংস্থা। দুটি করোনা বিধ্বস্ত বছর কাটিয়ে পুস্তক প্রকাশনা ফিরছে স্ব মহিমায়। বিক্রি বাড়ছে আর বই কিনতে বইমেলায়ও আসছেন মানুষ। উৎসাহী প্রকাশকরা । বইমেলা মধ্যমগ্রামে আগত শৈব্যা বা পাপাঙ্গুলের ঘর বা অন্যান্য প্রকাশক ও গ্রন্থ বিক্রেতারা জানাচ্ছেন বই বিক্রি হার উৎসাহ ব্যঞ্জক। দশ দিনের বই মেলা মাঝপথে আসার আগেই কিছুটা হলেও সন্তুষ্ট গ্রন্থ বিক্রেতারা। ৪ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলবে বইমেলা। বইমেলা যত শেষের দিকে এভাবে তত বই বিক্রির বহর বাড়বে আশা করছেন পুস্তক বিক্রেতারা।
প্রায় একক উদ্যোগে বইমেলা মধ্যমগ্রাম থেকে এগিয়ে নিয়ে চলেছেন এই গ্রন্থ মেলার উদ্যোক্তা অজয় পাল। তার প্রাপ্তি ও অপ্রাপ্তি উভয়ই রয়েছে। প্রাপ্তির পাল্লা অনেক ভারী। ছোটখাটো প্রতিবন্ধকতাকে তিনি জয় করছেন। বছরের পর বছর যে বইমেলা চলছে সেখানে পাঠকের আগমনের ভাটা পড়েছিল বিগত করোনা বিধ্বস্ত দুটি বছরে, এবার আবার পাঠকরা ভিড় জমাচ্ছেন স্টলে স্টলে। মঞ্চে চলছে মননশীল অনুষ্ঠানাদি। রঞ্জিত পাঁজা ফাউন্ডেশনের সঙ্গে নিবিড় যোগ থাকা বইমেলা মধ্যমগ্রাম কমিটির মূল কর্ণধার অজয় পাল জানালেন, এই বইমেলার সাফল্যের পেছনে রয়েছে প্রয়াত রঞ্জিত পাঁজার অদৃশ্য আশীর্বাদ।
শীতের মরশুম শুরু হওয়ার আগেই জেলার প্রথম বইমেলা হিসেবে বইমেলা মধ্যমগ্রাম প্রমাণ করছে পুস্তক ও সংস্কৃতির প্রতি বাঙালির টান অবিচ্ছেদ্য। অতিমারীর কাল কেটে যাওয়ার পরে মধ্যমগ্রাম বইমেলায় মানুষের ঢল বাঙালির গ্রন্থ প্রেম ও সংস্কৃতির প্রতি আবহমান কাল ধরে চলা ভালোবাসার কথা জানান দিচ্ছে।।


More Stories
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা
অভিনেতাদের কাছে সেরা-টুকু নেওয়ার মাস্টার আর্ট ছিল সত্যজিৎ রায়ের জানা
বাংলা নববর্ষের ইতিহাস