Home » চলে গেলেন বশির বদর

চলে গেলেন বশির বদর

সময় কলকাতা ডেস্ক, ২৯ মে : ” মুঝসে বিছড় কে খুশ রহতে হো… ” উর্দু ভাষার জনপ্রিয় কবি বশির বদর আজকাল মনে রাখতে পারতেন না কিছুই । বয়স হয়েছিল ৯১।  উপমহাদেশে যার কবিতার প্রভাব অসামান্য,প্রয়াত হলেন তিনি । অকাল প্রয়াণ নয়, তবুও সাংস্কৃতিক  জগতের শূন্যতা । বশির বদর চলে গেলেন , রেখে অসংখ্য শায়েরি। তাঁর লেখা শায়েরি জগজিৎ সিং – তালাত আজিজদের গলায় জনপ্রিয় হয়েছিল, সম্ভবত অমর হয় থাকবে। পদ্মশ্রী পাওয়া বশির বদরের প্রয়াণ হল ভুপালে। এনিয়ে সন্দেহের অবকাশ নেই যতদিন শায়েরি ও গজলের চৰ্চা থাকবে, ততদিন স্মরণে থাকবেন বশির বদর।।

About Post Author