সময় কলকাতা ডেস্ক : জোর গুঞ্জন ,বিক্রি হতে চলেছে লিভারপুল। লিভারপুল সম্ভাব্য ৪ বিলিয়ন পাউন্ডে বিক্রি হতে পারে বলে জানা গেছে, এবং মার্সিসাইড ক্লাবটিকে সরাসরি অনেক মহলের কেনার জন্য একটি বড় আগ্রহ রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য যে , মুকেশ আম্বানির এই মূল্য দেওয়ার ইচ্ছে রয়েছে বলেও ইংল্যান্ডের কিছু সংবাদ মাধ্যম দাবি করছে। সূত্র অনুযায়ী, কথা চলছেও।
ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) অক্টোবর ২০১০ সালে মার্সিসাইড ক্লাবটি অধিগ্রহণ করেছিল। সূত্র অনুসারে, তাদের দল বিক্রি করতে সাহায্য করার জন্য গোল্ডম্যান শ্যাচ এবং মরগান স্ট্যানলিকে নিয়োগ করেছে৷
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি লিভারপুলকে তাদের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) দ্বারা বিক্রির জন্য লিভারপুলের দখল নেওয়ার বিডের দিকে নজর দিচ্ছেন বলে জানা গেছে।দ্যা মিরর দাবি করেছে, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মারসিসাইড ক্লাবটিকে সরাসরি কেনার প্রবল ইচ্ছা রয়েছে।আম্বানি, যার মোট মূল্য প্রায় £৯০ বিলিয়ন এবং ফোর্বস দ্বারা বিশ্বের অষ্টম ধনী ব্যক্তি হিসেবে তাঁকে চিহ্নিত করা হয়েছে । সূত্রের খবর এই ক্লাব সম্পর্কে অনুসন্ধান করেছেন মুকেশ আম্বানি। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে ইতিমধ্যেই আই পি এলে তাঁর কোম্পানি মুম্বাই ইন্ডিয়ানসে অর্থ বিনিয়োগ করা ছাড়াও ফুটবলে এআইএফএফের ব্যবসায়িক সহযোগী।ফলে লিভারপুলের দিকে আম্বানির নজরের খবর নিয়ে সত্যতা অদ্যাবধি নিশ্চিত না হলেও উড়িয়েও দেওয়া সম্ভবপর হচ্ছে না।


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে