Home » এক নজরে আজকের আবহাওয়া

এক নজরে আজকের আবহাওয়া

Sunset / sunrise with clouds, light rays and other atmospheric effect

সময় কলকাতা ডেস্ক:  শীতের আমেজ অনুভূত হতে শুরু করেছে ।হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে সাধারণত শীত আসতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। তবে শীতের আমেজ বাড়বে বাংলায়।

পূর্বাভাস বলছে, মঙ্গলবার পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ও  সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৩ শতাংশ।  নভেম্বরে শুরু থেকেই হালকা কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র।

পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে। এমনকী আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামার সম্ভাবনা রয়েছে। তবে রাতের তাপমাত্রা নামলেও দিনে তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

অন্যদিকে, উত্তরবঙ্গে নামতে পারে তাপমাত্রা। আগামী পাঁচ দিন সাধারণত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পং জেলায়। আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

About Post Author