Home » এক নজরে আজকের আবহাওয়া

এক নজরে আজকের আবহাওয়া

সময় কলকাতা ডেস্ক: শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীত এখনও প্রবেশ করেনি রাজ্যে । হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে সাধারণত শীত আসতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। তবে শীতের আমেজ বাড়বে বাংলায়।

পূর্বাভাস বলছে, রবিবার, পরিস্কার থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ও  সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৩ শতাংশ।  সকালের দিকে হালকা কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র।

দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির কোন পূর্বাভাস নেই। শুকনো আবহাওয়া বজায় থাকবে বেশ কয়েকদিন।উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। জেলায় শীতের আমেজ বজায় থাকবে। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কমবে বলে মনে করছে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে।

অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে শুকনো । উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা নামতে শুরু করেছে। শীতের আমেজ বেশ উপভোগ করছে শীতপ্রিয় বাঙালি।জাঁকিয়ে শীত পড়েছে দার্জিলিংয়ে। সেখানে বেড়েছে পর্যটকদের ভিড়।

About Post Author