সময় কলকাতা ডেস্ক জবরদখল উচ্ছেদ করা নিয়ে কান্দি পুরসভার পুরকর্মী এবং জবরদখল কারীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের কান্দি থানা এলাকা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে কান্দি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। ঘটনায় কান্দি পুরসভার পুরকর্মী ও জবর দখলকারী উভয় পক্ষের আহত হয় মোট ৬ জন।সকলকেই চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে কান্দি মহকুমা হাসপাতালে।

অপরদিকে ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে আসে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ ও কান্দি পুরসভা। ইতিমধ্যেই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।কান্দি পুরসভার পুর প্রধান জয়দেব ঘটক জানান, ‘কান্দি শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ডের ঠিক পিছনে কিছু জবরদখরকারি রয়েছে যারা দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে নানা রকম ব্যবসা চালায়। কিছুদিন আগে ওদের অন্যত্র চলে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয় কিন্তু ওরা কথা শোনেনি তারপরেই আমরা উচ্ছেদের ব্যবস্থা করি। আর তারপরেই এই বিপত্তি!


More Stories
রাজনৈতিক পটপরিবর্তন ও বিজেপির অভিনব বনভোজনে ডুয়ার্সে
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?