Home » সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট স্থগিত

সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট স্থগিত

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৩ মে : বঙ্গের পুরসভা গুলির ক্ষেত্রে নজিরবিহীন ঘোষণা। বঙ্গ জুড়ে যত পুরসভা রয়েছে সেই পুরসভাগুলির সব ধরনের পেমেন্ট আপাতত স্থগিত করার সিদ্ধান্ত ঘোষিত। নবনির্বাচিত বিজেপি সরকারের ঘোষণা, সমস্ত পুরসভার এখনও যে বিল বা বরাদ্দ আটকে আছে তা এখনই অনুমোদন করা হবে না । অতীতের সমস্ত হয়ে যাওয়া কাজের তথ্য এবং নথি আসবে পুর দপ্তরে। এই কাগজপত্র নিজে খতিয়ে দেখবেন মন্ত্রী। সংশ্লিষ্ট মন্ত্রক পুরসভার  কাজে সন্তুষ্ট হলে তবে পেমেন্ট দেওয়া হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

About Post Author