সময় কলকাতা ডেস্কঃ বাংলায় বিরাজ করছে শুষ্ক আবহাওয়া। ভোর এবং রাতের দিকে হালকা ঠাণ্ডা অনুভূতি শিহরণ জাগাচ্ছে। শীতপ্রেমী বাঙালি এই আবহাওয়া বেশ উপভোগ করছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বেশ জাঁকিয়ে বসবে শীত, বলে মনে করছে হাওয়া অফিস।
পূর্বাভাস বলছে, মঙ্গলবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৩ শতাংশ। হালকা কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র।
পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির কোন পূর্বাভাস নেই। উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। জেলায় শীতের আমেজ বজায় থাকবে। পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তাপমাত্রার তুলনায় বেশ কিছুটা কমই থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে শুকনো । উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা নামতে শুরু করেছে। বাড়বে শীত।


More Stories
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে
নিম্নচাপের ভ্রুকুটি, বৃহস্পতিবার ৯ জেলায় দুর্যোগের ঘনঘটা!