সময় কলকাতা ডেস্ক :
পর্তুগাল সুইজারল্যান্ডের বিরুদ্ধে ৬-১ গোলে জেতা মাত্রই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দলের তালিকা সম্পূর্ণ। আর এখানেই দেখা যাচ্ছে একটি আশ্চর্য বিষয়।যে আটটি দেশ কোয়ালিফাই করেছে তাদের মধ্যে মাত্র চারটি দল গ্রুপ লিগে অপরাজিত ছিল। সেই চারটি দলই যথারীতি কোয়ার্টার ফাইনালে উঠেছে। এই দেশগুলি হল নেদারল্যান্ডস, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং মরক্কো।ইউএসএ গ্ৰুপ লিগে অপরাজিত থাকলেও নকআউট স্টেজে হেরে যায় । কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে কারা? শেষ চারে অর্থাৎ সেমিফাইনাল যাওয়ার লড়াইয়ে নেদারল্যান্ডস মুখোমুখি হবে আর্জেন্টিনার। ইংল্যান্ড মুখোমুখি হবে ফ্রান্সের। ক্রোয়েশিয়া মুখোমুখি হবে ব্রাজিলের। মরক্কো মুখোমুখি হবে পর্তুগালের। অর্থাৎ কাতার বিশ্বকাপের চারটি অপরাজিত দলের বিরুদ্ধে খেলতে নামছে গ্রুপ লিগে চারটি একবার করে পরাজিত হওয়া দল।এতদসত্বেও অপরাজিত দলগুলির চেয়ে পরাজিত দলগুলিকে প্রতিযোগিতার শুরু থেকে এখনও পর্যন্ত ফেভারিট বলে মনে করা হচ্ছে।অথচ ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা বা পর্তুগাল তাদের গ্রুপে একবার করে হার মানতে হয়েছে। আশ্চর্যের বিষয় এই যে, ব্রাজিলকে হারানো ক্যামেরুন,ফ্রান্সকে হারানো তিউনিশিয়া, আর্জেন্টিনাকে হারানো সৌদি আরব বা পর্তুগালকে হারানো দক্ষিণ কোরিয়া কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারে নি।শেষ ষোলোর লড়াইয়ে সবচেয়ে বড় অঘটন ঘটিয়ে মরক্কো পেনাল্টি শুট আউটে প্রতিযোগিতার অপর এক ফেভারিট দল স্পেনকে ৩-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপে অপরাজিত থাকার তকমা ধরে রেখেছে।এখন দেখার কোনও দল কাতার বিশ্বকাপে অপরাজিত থেকেও সেমিফাইনালে উঠতে পারে কিনা।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক