সময় কলকাতা ডেস্ক: একদিকে বিশ্বকাপের উন্মাদনা আর অন্যদিকে মধ্যমগ্রামে এমএলএ কাপ ২০২২ এ উন্মাদনা। এবছর এমএলএ কাপের উন্মাদনা এক অনন্য মাত্রা পেতে চলেছে। ইতিমধ্যেই সেজে উঠেছে মধ্যমগ্রামের রাস্তা সহ খেলার মাঠ।

সাজো সাজো রব পড়ে গিয়েছে সারা মধ্যমগ্রাম জুড়ে। এবছর এমএলএ কাপ ২০২২ এর কমিটিতে রয়েছেন এক ঝাঁক বিখ্যাত প্রাক্তন ভারত বিখ্যাত ফুটবলার। পার্থ চক্রবর্তী, গৌতম সরকার, মানষ ভট্টাচার্য ,বিদেশ বোস, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলী ,অলক মুখার্জি, কৃষ্ণেন্দু রায়, বিশ্বজিৎ ভট্টাচার্য, অমিত ভদ্র ,কবির বোস, সুমিত মুখার্জি, অভিজিৎ রায় চৌধুরী, রহিম নবী, অমিত দাস, অলোক দাস সহ একাধিক বিশিষ্ট ফুটবলার রয়েছেন কমিটিতে।

এম এল এ কাপ ২০২২ কমিটির সভাপতি বিকাশ পাজি সহ সভাপতি অভিনব গুহ। গোরা চক্রবর্তী সহ আরো বহু সদস্যদের সক্রিয়তায় এ বছর এমএলএ কাপ পেতে চলেছে এক অনন্য মাত্রা। মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এর সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠিত হওয়া ৮ দলের এই এমএলএ কাপে অংশগ্রহণ করছে উত্তরপাড়া নেতাজি ব্রিগেড ,কাস্টমস, জর্জ টেলিগ্রাফ ,এরিয়ান্স, ইউনাইটেড এফসি, রেনবো আসুস ,ইমামি ইস্টবেঙ্গল। এমএলএ কাপ শুরু হচ্ছে ১৭ই ডিসেম্বর থেকে। ১৭ই ডিসেম্বর প্রথম ম্যাচ কাস্টমস ভার্সেস রেনবো আসুস। ১৮ই ডিসেম্বর আরিয়ান ভার্সেস নেতাজি ব্রিগেড।

২৩ শে ডিসেম্বর জর্জ টেলিগ্রাফ ভার্সেস ইউনাইটেড এফসি। ইমামি ইস্টবেঙ্গলকে সেমিফাইনালে প্রমোট করা হচ্ছে ফলে ইস্টবেঙ্গল সরাসরি সেমিফাইনাল খেলবে। এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৮ শে ডিসেম্বর। সেমিফাইনাল এবং ফাইনাল খেলা টিভিতে সরাসরি দেখা যাবে শুধুমাত্র সময় কলকাতার পর্দায়।

মধ্যমগ্রাম ফুটবল লাভার্সদের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এই এমএলএ কাপ বিশ্বকাপের উন্মাদনার জোয়ারে আরো উন্মাদনার যোগান দেবে এ কথা মনে করছেন সমস্ত ফুটবলপ্রেমীরা।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেকেআরকে হারিয়ে শুরু মুম্বাইয়ের