Home » কেমন থাকবে আজকের আবহাওয়া

কেমন থাকবে আজকের আবহাওয়া

সময় কলকাতা ডেস্কঃ ঠাণ্ডা অনুভূতি শিহরণ জাগাচ্ছে। শীতপ্রেমী বাঙালি এই আবহাওয়া বেশ উপভোগ করছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে বসবে শীত, বলে মনে করছে হাওয়া অফিস।

পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার পরিস্কার থাকবে কলকাতার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ও  সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ। হালকা কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র।

পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গের আবহাওয়া রয়েছে শুকনো। উত্তুরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়ছে। ফলে জেলায় শীতের আমেজ বজায় থাকবে। পশ্চিম দিকের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তাপমাত্রার তুলনায় বেশ কিছুটা কমই থাকবে। বিগত কয়েকদিন ধরে প্রায় ৫ ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে। তবে সপ্তাহের শেষে শীতের আমেজ ফিরবে বঙ্গে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে শুকনো ।তাপমাত্রা নামতে শুরু করেছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে। সেখানে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে ঘোরাফেরা করছে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের আগে শীত ফিরছে না দক্ষিণবঙ্গে।

About Post Author