Home » ফের ঘুর্ণাবর্ত! দাপট দেখাবে সাইক্লোন মনদৌস

ফের ঘুর্ণাবর্ত! দাপট দেখাবে সাইক্লোন মনদৌস

সময় কলকাতা ডেস্ক: এবার দাপট দেখাতে শুরু করেছে সাইক্লোন মনদৌস । ইতিমধ্যেই শক্তিবৃদ্ধি করে এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। এর আরবি ভাষায় এর অর্থ হল ভেলা।

জানা যাচ্ছে, শুক্রবার, বঙ্গোপসাগরে তৈরি এই ঘূর্ণিঝড় পুদুচেরি এবং শ্রীহরিকোটের মধ্যভাগ দিয়ে অতিক্রম করবে। ৭০ কিলোমিটার বেগে এগিয়ে আসছে সাইক্লোনটি। আগামী কয়েকঘণ্টার মধ্যে তা আরও গতি সঞ্চয় করবে বলে জানিয়েছে মৌসম ভবন। মূলত এই সাইক্লোনের প্রভাব পড়তে চলেছে অন্ধ্রপ্রদেশের উপকূলভাগে। বুধবার রাত থেকে এই নিম্নচাপটি গভীর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ভারতে।

ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু , পুদুচেরী এবং অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২ দিন। এর জেরে উপকূল সংলগ্ন দক্ষিণ ভারতের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে চেন্নাই। আগামী ৯ এবং ১০ ডিসেম্বর প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে চেন্নাইতে। বইবে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করেছে পুদুচেরি প্রশাসন, বলে সূত্রের খবর।

 

About Post Author