Home » কেমন থাকবে আজকের আবহাওয়া?

কেমন থাকবে আজকের আবহাওয়া?

Cloudscape with Blue Sky.

সময় কলকাতা ডেস্কঃ শনিবার এ পর্যন্ত মরশুমের শীতলতম দিন কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ১ ডিগ্রির বেশি কমে গেছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে। শীতের আমেজ বাড়ছে গোটা রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানান হয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি নামতে পারে। জেলার ক্ষেত্রে তাপমাত্রা আরও ৪ ডিগ্রি কম থাকবে। উত্তরবঙ্গে মাঝারি কুয়াশা হলেও দক্ষিণবঙ্গে সেভাবে কুয়াশার সম্ভাবনা নেই।

পূর্বাভাস বলছে, শনিবার কলকাতার আকাশ থাকবে পরিষ্কার। সকালের দিকে শীত অনুভূত হলেও বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রার পারদ। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। হালকা কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকবে শুষ্ক আর পরিষ্কার। রাতের তাপমাত্রা আগামী দু তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি কম হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬. ৩° ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। আগামী কয়েকদিনে দু-তিন ডিগ্রির মতো তাপমাত্রা কমবে। কলকাতার ক্ষেত্রে ১৫ ডিগ্রি বা ১৪ ডিগ্রিতে নেমে যেতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করেছে ঢুকছে রাজ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশ থাকছে মেঘলা। কার্যত সেকারণেই বাড়বে রাতের তাপমাত্রা।

অন্যদিকে,উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা আরও নামতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়ে গিয়েছে। সেখানে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে ঘোরাফেরা করছে তাপমাত্রা। আজ উত্তরবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা নিম্নগামী। উত্তরে হাওয়ার প্রভাব রয়েছে সেখানেও।

About Post Author