সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,৪ জানুয়ারি : শ্রীলঙ্কার বিপক্ষে একদিবসীয় সিরিজে দলে প্রত্যাবর্তন ঘটালেন জসপ্রিত বুমরাহ।শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতের স্কোয়াডে যোগ করা হয়েছে জসপ্রিত বুমরাহকে। পিঠের চোটের কারণে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে তারকা ফাস্ট বোলার ভারতীয় দলের বাইরে ছিটকে যান এবং অস্ট্রেলিয়ায় আইসিসি পুরুষদের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি তিনি।উল্লেখ্য,বুমরাহ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) রিহ্যাবে ছিলেন এবং আসন্ন ১০ জানুয়ারী ২০২৩ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজের জন্য তাঁকে ফিট ঘোষণা করা হয়েছে।বুমরাহকে দলে দেরিতে যোগ করা হয়েছে যদিও তাকে আগেই ফিট ঘোষণা করা হয়েছিল।

আসন্ন ওডিআই সিরিজে ওপেনিং স্লটে শিখর ধাওয়ানের না থাকা প্রত্যাশিত ছিল কারণ ইতিমধ্যে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে ডাবল সেঞ্চুরি করে ঈশান কিষান উইকেট রক্ষক ও ওপেনার হিসেবে নিজের দাবি আগেই তুলে ধরেছিলেন। আরেক অপেনার শুভমান গিল রান পাচ্ছেন। ফলে নির্বাচনদের পাখির চোখ সিনিয়র প্লেয়ারদের বিকল্প খুঁজে রাখার দিকে। আর এজন্যই তরুণ ক্রিকেটারদের দিকে চোখ রাখছেন নির্বাচকরা। ঋষভ পান্থের বদলে ইসান কিশন কে সুযোগ দেওয়া হলেও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন সঞ্জু স্যামসন। তবে নির্বাচকরা যে ভারতীয় দলে পেস বিভাগকে অত্যন্ত শক্তিশালী করার দিকে নজর দিয়েছেন তা দল গঠনের দিকে চোখ রাখলেই বোঝা যাবে।স্পিনার ডিপার্টমেন্টে অশ্বিনকে উপেক্ষা করে তারুণ্য ও বৈচিত্রের কথা ভাবা হয়েছে। ইউটিলিটি প্লেয়ার হিসেবে দলে স্থান পেয়েছেন ওয়াশিংটন সুন্দর।তবে অভিজ্ঞতা ও তারুণ্যের প্রকৃতঅর্থেই মিশ্রণ ঘটেছে পেস বোলিং স্কোয়াডে।মহম্মদ শামির মত অভিজ্ঞ বোলার ছাড়াও রয়েছেন মহম্মদ সিরাজ,স্পিডষ্টার উমরান মালিক এবং সাম্প্রতিককালে ফর্মের নিরিখে নজর কাড়া বাঁহাতি পেসার আরশদীপ সিং। এছাড়াও পেস বোলিংকে বৈচিত্র এনে দিতে দলে থাকছেন সহ অধিনায়কের পদে উন্নীত হার্দিক পান্ড্য।জাসপ্রিত বুমরাহর অন্তর্ভুক্তি যে ভারতীয় দলকে অনেকটাই বাড়তি শক্তি যোগাবে বলাই বাহুল্য।সার্বিকভাবে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ সফরে একদিবসীয় শৃঙ্খলায় পরাজয়ের সম্মুখীন হওয়া ভারতীয় দলের চেয়ে বহুগুণ শক্তিশালী এবারের ভারতীয় এক দিবসীয় দল।
ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক ), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য (সহঅধিনায়ক ), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামী, মহম্মদ সিরাজ, ওমরান মালিক, আরশদীপ সিং।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার